আমতায় বনসৃজন প্রকল্পের সূচনা
দি নিউজ লায়ন ; সামাজিক বনসৃজন প্রকল্পের শুভ সূচনা হল আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সিয়াগড় শর্টকাট চ্যানেলের দুই পাড়ে। শনিবার দুপুরে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বন বিভাগের সহযোগিতায় প্রায় ১০ হেক্টর জমিতে ৬ হাজার ৫০০ টি গাছের চারা বসানো হল। এদিন এই প্রকল্পের শুভ সূচনা করেন আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের উলুবেড়িয়ার রেঞ্জার সুকুমার সরকার সহ অন্যান্যরা।
এদিন সুকান্ত পাল জানান গতবছর তিনটি পর্যায় ৩২ হাজার গাছ বসানো হয়েছিল। এই বছর প্রথম পর্যায় ৬ হাজার ৫০০ কাচ বসানো হচ্ছে। পরবর্তী পর্যায়ে ভাটোরা এবং চিৎনান এলাকায় রূপনারায়ণের পারে এভাবে গাছ বসানো হবে।

Post a Comment